ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ

গোপীবাগের ট্রেনের আগুনে পুড়ে ৪ জন নিহত

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ৩৯৩ বার পড়া হয়েছে

গোপীবাগের ট্রেনের আগুনে পুড়ে ৪ জন নিহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গোপীবাগের ট্রেনের আগুনে পুড়ে ৪ জন নিহত।

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ৪ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিস জানায়, গোপীবাগ এলাকায় দুর্বৃত্ত কর্তৃক বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে আগুন দেওয়া হয়েছে। খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

পড়ুন>>রাজধানীর বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম কালবেলাকে বলেন, ট্রেনে আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ করেছে। তবে আমাদের কাজ চলমান রয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।

পড়ুন>>মৌলভীবাজারের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেনের কয়েকটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। তথ্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোপীবাগের ট্রেনের আগুনে পুড়ে ৪ জন নিহত

আপডেট সময় : ১১:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪